Saturday, February 21, 2026

কর্মবিরতির জের, ২৭ দিনে ৬৫০০ সার্জারি বাতিল রোগীদের অভাবনীয় দুর্ভোগ

Date:

Share post:

আর জি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি (Seize Work) ২৭ দিন পেরিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট কাজে ফেরার কথা বললেও নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। চরম দুর্ভোগে রোগী ও তাঁদের পরিবারের লোকেরা। অসহায় পরিবারগুলির একটাই বক্তব্য, ধর্ষক ও খুনির সাজা কেন পাবে নিরপরাধ রোগীরা। পরিষেবা না পেয়ে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে। চিকিৎসা না পেয়ে ক্যান্সার, কিডনির মতো জটিল রোগে আক্রান্তদেরও ফিরে যেতে হচ্ছে। অথচ, রোগীর পরিবারে লোকেরাও বিচার চেয়ে মোমবাতি হাতে প্রতিবাদের মিছিলে পা মেলাচ্ছেন।

সম্প্রতি, খাট থেকে পড়ে গিয়েছেন আলমবাজারের বাসিন্দা ষাটোর্ধ্ব এক ব্যক্তি। হাতে-পায়ে গুরুতর চোট পেয়েছেন। পরিবারের লোকেরা তাঁকে এনেছিলেন আর জি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সিতে। এক্স-রে করে দেখা গেল, পায়ের আঘাত ততটা গুরুতর না হলেও হাত ভেঙে গিয়েছে। চিকিৎসকরা বলে দিয়েছেন, বাকি জীবনে কর্মক্ষম থাকতে গেলে এখনই অপারেশন প্রয়োজন। কিন্তু অপারেশন করার ডাক্তার নেই। তাই ভর্তি নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে। কান্না জড়ানো গলায় রোগীর এক পরিজন বললেন, “এরকম বললে আমরা যাব কোথায়? প্রাইভেটে যাওয়ার তো ক্ষমতা নেই।”

রাজ্যজুড়ে এমন হাজার হাজার মানুষ চিকিৎসা না পেয়ে
অভাবনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পথ দুর্ঘটনা, হার্টের অপারেশন, ব্রেন টিউমার, ক্যান্সার গ্রোথ—এমন অসংখ্য সমস্যায় জেরবার হাজার হাজার মানুষ দিনের পর দিন এভাবেই চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয়ে চলেছেন। জনমানসে ক্ষোভ বাড়ছে।

এদিকে স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতির (Seize Work) জেরে ৯ থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রথম ১৫ দিনে রাজ্যের প্রায় ৬ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। ৪ তারিখ ২৭ দিনে পড়েছে কর্মবিরতি। বাতিল হওয়া বা পিছিয়ে যাওয়া অপারেশনের সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ হাজার। এসএসকেএম হাসপাতালে ১-৮ আগস্ট পর্যন্ত সব বিভাগ মিলিয়ে ৯১০টি বড় অপারেশন হয়েছিল। সেখানে ৯ থেকে ২০ তারিখের (তিনটি ছুটির দিন মিলিয়ে) মধ্যে অপারেশন সংখ্যা কমে গিয়েছে অর্ধেকের বেশি (৪৫০)। আন্দোলনের ভরকেন্দ্র আর জি কর মেডিক্যাল কলেজে ৯ তারিখের আগে ট্রমা কেয়ার ওটি, ইএনটি ওটি, বার্ন ওটি, এসওটি, নিউরো ওটি, আই ওটি, গাইনি ওটি মিলিয়ে গড়ে ৮৫টি বড় অপারেশন হতো। আর এখন? রোজ গড়ে ১০টি অপারেশনও হয় কিনা সন্দেহ! কমবেশি এক অবস্থা শহরের বাকি মেডিক্যাল কলেজগুলিতে। এই আবহে সর্বভারতীয় আইএমএ ফের ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছে। কিন্তু নিজেদের অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন: আর জি করে পুরসভার “হেল্প ডেস্ক”, রোগী পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতাল

 

spot_img

Related articles

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...

দুবছর পরে নাগরিকত্ব আইনে কার্যকরে কমিটি: নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলায় নির্বাচনের আগে বার বার নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। মতুয়া সম্প্রদায় ও বাংলাদেশ থেকে ভারতে...

ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন: মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াণে শোক মোদির

বিধানসভা নির্বাচনের আগে বাংলার খারাপ ভালো সব ইস্যুতেই সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা...

আজ ‘অমর একুশে’-র অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান, বিকেলে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

'ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর'- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য...