Sunday, April 5, 2026

কবে শুরু হবে আর জি করের অভিযুক্তদের বিচার? CBI-এর জবাব দাবি ডেরেকের

Date:

Share post:

গোটা রাজ্যের মানুষ চাইছেন সঠিক তদন্ত করে বের করে আনা হোক আর জি করে নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে ঠিক কী হয়েছিল। বিচার পাক নির্যাতিতা। রাজ্যের শাসক দলের তরফ থেকেও বারবার তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর কাছে এই জবাব তলব করা হয়েছিল। এবার সরব হলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। অভিযুক্তদের বিচার প্রক্রিয়া কবে শুরু করবে সিবিআই (CBI), জবাব চাইলেন সাংসদ।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) আর জি কর তদন্তের মামলার দিকে তাকিয়ে গোটা বাংলা অপেক্ষা করেছিল। বিচার মিলবে, আশায় আগের রাতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত জেগেছিলেন মানুষ। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে সোমবার হয়ে যায়। রাজনৈতিক মহল তথা বিচারের দাবিতে আন্দোলনে নামা ডাক্তারদেরও আশা এতে প্রমাণ জোগাড় করে প্রকাশ্যে আনার জন্য হাতে আরও সময় পেল সিবিআই। কিন্তু তারপরেও বৃহস্পতিবার বা শুক্রবারেও সিবিআই-কে চার্জশিট (charge sheet) পেশ করার কোনও উদ্যোগ নিতে দেখা গেল না। আদৌ সিবিআই এই মামলায় কোনও কিনারা করতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সব মহল।

এবার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সরাসরি সোশ্যাল মিডিয়ায় সিবিআই (CBI)-কে প্রশ্ন করলেন, “আর জি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট (charge sheet) দাখিল করবে এবং অভিযুক্তদের বিচার শুরু করাবে? কবে?” ইতিমধ্যেই বৃহস্পতিবার সিবিআই-কে চারটি প্রশ্ন করেছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। যে প্রশ্নের উত্তর দিলে একদিকে তদন্ত আদৌ কোন দিশায় এগোচ্ছে তার সঠিক তথ্য পাওয়া যেত। সেই সঙ্গে কলকাতা পুলিশের উপর যে একাধিক অভিযোগের আঙুল উঠেছে সেই বিষয়গুলিও স্পষ্ট হতে পারত। কলকাতা পুলিশ তদন্তভার নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তারপরে ২৫ দিন পেরিয়ে গেলেও ধর্ষণ-খুনের ঘটনায় একটিও নতুন গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁদের কাছেই চার্জশিট দাবি করলেন সাংসদ ডেরেক।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...