Wednesday, June 24, 2026

গুরুতর অসুস্থ CPIM নেতা সীতারাম ইয়েচুরি, ভেন্টিলেটরে চলছে চিকিৎসা

Date:

Share post:

গুরুতর অসুস্থ সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে তিনি দিল্লির এইমস-এর আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন ৷

গত ১৯ অগাস্ট ফুসফুসের সংক্রমণ এবং জ্বর নিয়ে এইমসে ভর্তি করা হয় ইয়েচুরিকে। তার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও অবস্থার অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। এর মধ্যে বৃহস্পতিবার তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটল। তাই বৃহস্পতিবার রাতে তাঁকে দিল্লি এইমস হাসপাতালের ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। সম্প্রতি তাঁর ছানি অপারেশনও হয়েছিল। সেই কারণে, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও তিনি কলকাতায় আসতে পারেননি।

আরও পড়ুন- রাজ্যে শস্যবিমা প্রকল্পের সময়সীমা বাড়ল, ক্ষতিপূরণের টাকা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...