Friday, April 3, 2026

ফের বিজেপি শাসিত বদলাপুরে জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে গণধর্ষণ!

Date:

Share post:

ফের খবরের শিরোনামে মহারাষ্ট্রের বদলাপুর স্কুলে দুই শিশুর যৌন হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই গণধর্ষণ কাণ্ডে ফের শিরোনামে বিজেপি রাজ্য মহারাষ্ট্রের বদলাপুর। এবার যুবতীকে জন্মদিনের পার্টিতে মাদক খাইয়ে গণধষর্ণের অভিযোগ তারই বন্ধুদের বিরুদ্ধে।এই ঘটনায় ইতিমধ্যে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গত বুধবার। জন্মদিন উপলক্ষ্যে নির্যাতিতার এক বান্ধবী তার পরিচিত বছর চল্লিশের এক ব্যক্তির ফ্ল্যাটে পার্টির আয়োজন করে। সেই পার্টিতে উপস্থিত ছিল ফ্ল্যাটের মালিক সন্তোষ ও নির্যাতিতার বান্ধবি ভূমিকা ছাড়া আরও কয়েকজন বন্ধু।অভিযোগ, সেই পার্টি চলাকালীন পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে অচৈতন্য করে ওই মহিলাকে দুই অভিযুক্ত ধর্ষণ করে।

এদিকে নিজের মেয়েকে রাতে একাধিক বার ফোনে না পেয়ে  নির্যতিতার বান্ধবী ভূমিকার সঙ্গে যোগাযোগ করে পরিবার।তখনই বাবা-মা জানতে পারেন যে তাদের মেয়ে মদ্যপান করে ফ্ল্যাটে ঘুমাচ্ছে। পরের দিন মেয়েকে আনতে তারা সেই ফ্ল্যাটে উপস্থিত হন। মেয়ের সঙ্গে খারাপ কিছু ঘটেছে বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যান নির্যাতিতার পরিবার। এরপর ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়ে থানার দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা। সেই অভিযোগের তদন্তে  নেমে পুলিশ বান্ধবী ভূমিকা সহ ফ্ল্যাট মালিক সন্তোষ ও শিবম দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।











Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...