Saturday, April 4, 2026

কোচ হতে দ্রাবিড়ের জন্য ব্ল্যাঙ্ক চেক অফার আইপিএল-এর এক ফ্র্যাঞ্চাইজির : সূত্র

Date:

Share post:

সদ্য রাজস্থান রয়্যালসের কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর এরপই দ্রাবিড়কে কোচ পদে আনার জন্য উঠে পড়ে লাগে আইপিএল-এর বিভিন্ন দল। সূত্রের খবর, দ্রাবিড়কে কোচ করতে ব্ল্যাঙ্ক চেক অফার করেছিল একটি দল। যদিও তা ফিরিয়ে দেন দ্রাবিড়। তিনি ফিরে আসেন রাজস্থান রয়্যালসেই।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা রির্পোট অনুয়ায়ী, দ্রাবিড়ের জন্য একটি দল ব্ল্যাঙ্ক চেক নিয়ে উপস্থিত ছিল। সেই দল যথেষ্ট শক্তিশালী । তারা ভারতীয় দলের প্রাক্তন কোচকে যে কোনও মূল্যে পেতে চেয়েছিল। দ্রাবিড়ের আর্থিক চাহিদা এবং সব শর্ত পূরণের আশ্বাস দিয়েছিলেন সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ। কিন্তু দ্রাবিড় তা পাত্তা দেননি। তিনি বেছে নিয়েছেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিকেই। রাজস্থান কর্তৃপক্ষের আন্তরিকতাই দায়িত্ব নিতে আগ্রহী করেছে দ্রাবিড়কে। যদিও কোন ফ্র্যাঞ্চাইজি দ্রাবিড়কে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল, তা প্রকাশ করা হয়নি।

টি-২০ বিশ্বকাপ জেতার পর একাধিক দলে দ্রাবিড়ের যুক্ত হওয়া নিয়ে জল্পনা ছিল। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর কেকেআর ছেড়ে যাওয়ার পর সেই পদে দ্রাবিড় কোচ ফিরতে পারেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু সব জল্পনা উড়ে যায়। রাজস্থানের কোচ হন তিনি।

আরও পড়ুন- আগুনে পুড়িয়ে মেরেছে প্রেমিক, রেবেকাকে বিশেষ সম্মান অলিম্পিক্স কমিটির


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...