Saturday, June 27, 2026

মরিশাস ম্যাচ অতীত, সিরিয়া পাখির চোখ ভারতীয় কোচ মানোলো মার্কুয়েজের

Date:

Share post:

আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। প্রতিপক্ষ সিরিয়া। শেষ ম্যাচে মরিশাসের সঙ্গে ড্র করেছিল মানোলো মার্কুয়েজের দল । গতবারের আন্তঃমহাদেশীয় কাপ চ্যাম্পিয়ন ভারতকে যদি খেতাব ধরে রাখতে হয়, তাহলে ফিফা ক্রমতালিকায় ৯৩ নম্বরে থাকা সিরিয়াকে হারাতেই হবে। সোমবারের ম্যাচ কার্যত ফাইনাল।

শনিবার ছিল মানোলোর ৫৬তম জন্মদিন। টিম হোটেলে ফুটবলাররা কেক কেটে কোচের জন্মদিন পালন করেন। সিরিয়া ম্যাচ জিততে পারলে সেটাই হবে কোচের জন্মদিনের সেরা উপহার। ছাংতে, মহেশরা কি পারবেন? মানোলো বলেছেন, ‘‘নিজের জন্মদিন নিয়ে বেশি ভাবি না। জীবন দ্রুত কেটে যাচ্ছে। ভারতে এসে যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। আমার কোনও অভিযোগ নেই।”

সোমবার ম্যাচের আগে হাতে বেশি সময় নেই। সিরিয়া ম্যাচের আগে সঠিক টিম কম্বিনেশনের খোঁজে রয়েছেন কোচ মানোলো মার্কুয়েজ। তিনি বলেছেন, ‘‘আমরা বিভিন্ন প্লেয়ার এবং কম্বিনেশন দেখে নিতে চাইছি এই ম্যাচগুলোতে। এভাবেই সঠিক কম্বিনেশন খুঁজে নিতে নিতে হবে। আমাদের ধৈর্য ধরতে হবে।’’ যোগ করেন, ‘‘সিরিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচ হবে। অজুহাত দেব না। তবে ওদের ১০ জন খেলোয়াড় রয়েছে যারা ইউরোপ এবং লাতিন আমেরিকায় খেলে।’’

আরও পড়ুন- কোচ হতে দ্রাবিড়ের জন্য ব্ল্যাঙ্ক চেক অফার আইপিএল-এর এক ফ্র্যাঞ্চাইজির : সূত্র


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...