Saturday, April 4, 2026

আগুনে পুড়িয়ে মেরেছে প্রেমিক, রেবেকাকে বিশেষ সম্মান অলিম্পিক্স কমিটির

Date:

Share post:

গত বৃহস্পতিবার মৃত্যু হয় গত প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিট রেবেকা চেপতেগেই। আগুনে পুড়ে মৃত্যু হল রেবেকার। জানা যাচ্ছে, তাঁর সঙ্গী আগুন লাগিয়ে দেন গায়ে পেট্রোল দিয়ে। এবার এই ক্রীড়াবিদকে এবার বিশেষ সম্মান দিতে চলেছে অলিম্পিক্সের শহর। জানা যাচ্ছে, প্যারিসের একটি ক্রীড়াঙ্গনের নাম উগান্ডার এই অ্যাথলিটের নামে করার সিদ্ধান্ত নিয়েছেন অলিম্পিক্স কমিটির কর্তারা।

এই নিয়ে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বলেন, ‘‘প্যারিস কখনও রেবেকার কথা ভুলে যাবে না। আমরা শহরের একটি ক্রীড়াঙ্গন রেবেকার নামে করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে ওর স্মৃতি এবং মর্মান্তিক পরিণতির কথা আমরা সব সময় মনে রাখতে পারি। আশা করি, এই উদ্যোগ নারী-পুরুষের সমানাধিকারের বার্তাকে আরও শক্তিশালী করবে।”

গত প্যারিস অলিম্পিক্সের ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন রেবেকা। তবে অলিম্পিক্সে তিনি শেষ করেন ৪৪তম স্থানে। প্যারিস থেকে ফিরে এসেই তার কিছু দিন পরেই এই মর্মান্তিক পরিণতি। জানা যাচ্ছে, তাঁর প্রেমিক ডিকসন এনডিয়েমা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেন। এই ঘটনাটি ঘটে রবিবার।

আরও পড়ুন- বিনেশের বিরুদ্ধে ব্রিজভূষণের আনা অভিযোগের এবার পালটা দিলেন বজরং


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...