Saturday, June 27, 2026

ঝুলে রইল অনুব্রতর জামিন মামলা, পরবর্তী শুনানি কবে!

Date:

Share post:

দিল্লি হাইকোর্টে ঝুলে রইল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) জামিন মামলার শুনানি। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি নীনা বনসল কৃষ্ণর এজলাসে অনুব্রতর দায়ের করা ‘ডিফল্ট’ জামিন আর্জির শুনানি ছিল। পরবর্তী শুনানি ২০ নভেম্বরে। ১৭ সেপ্টেম্বর রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রতের রেগুলার বেল পিটিশনের শুনানি হবে।শুনানির শুরুতেই তাঁর আইনজীবী আহমেদ ইব্রাহিম অভিযোগ করেন গোরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করার সময়ে ইডি অনুব্রতকে ‘গ্রাউন্ডস অফ এরেস্ট’ বা গ্রেফতার সংক্রান্ত নথি প্রদান করেনি। এই অভিযোগ শুনে ইডির আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু তাঁর সতীর্থ আইনজীবী অনুপম শর্মাকে নির্দেশ দেন, অনুব্রতর (Anubrata Mandol) আইনজীবীকে ‘গ্রাউন্ডস অফ এরেস্ট’ প্রদান করতে। এর পরেই অনুব্রতর আইনজীবী জানান, ১৭ সেপ্টেম্বর দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের দায়ের করা রেগুলার বেল পিটিশনের শুনানি হবে। এই কথা শুনেই বিচারপতি নীনা বনসল কৃষ্ণ জানান, তিনি এদিনের মতো শুনানি মুলতুবি করছেন৷ রাউজ অ্যাভিনিউ আদালত অনুব্রতর রেগুলার বেল পিটিশনের আর্জির পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত গ্রহণ করে তা দেখার পরেই নভেম্বরের ২০ তারিখে তিনি অনুব্রতর ডিফল্ট বেল পিটিশনের মামলার শুনানি করবেন।










Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...