Sunday, June 14, 2026

লালবাজার অভিযানে বামেরা! বাধা পেয়ে ফিয়ার্স লেনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ

Date:

Share post:

বামফ্রন্টের ডাকে শুক্র ও শনিবার দু’দিন ব্যাপী লালবাজার অভিযান কর্মসূচি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুক্রবার দুপুরে শুরু হয়েছে বামেদের এই ‘লালবাজার অভিযান’। নেতৃত্বে রয়েছেন দলের বর্ষীয়ান নেতা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও মিছিলে উপস্থিত আছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, মহম্মদ সেলিমের মতো প্রথম সারির বাম নেতৃত্ব।

গত সোমবারও কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেছিল সিপিএম। বেন্টিঙ্ক স্ট্রিটের জমায়েত থেকে সেই দিনই তারা ঘোষণা করেছিল, বৃহস্পতিবারের মধ্যে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েল ইস্তফা না দিলে আবার অভিযান হবে। সেই ঘোষণা মতোই শুক্রবার বামেদের লালবাজার অভিযান।

এদিন সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে মাল্যদান করে মিছিল শুরু করে বামেরা।মিছিলের শুরুতেই বিমান বসু বলেন, “পুলিশ কমিশনারকে গিয়েই জিজ্ঞেস করুন না, ওনার কি সত্যিই যোগ্যতা রয়েছে ওই পদে বসার?” একই সঙ্গে তিনি জানান, “আমরা যুদ্ধ করার জন্য পথে নামিনি। নেমেছি নির্দিষ্ট দাবি নিয়ে। পুলিশ যেখানে আটকাবে আমরা সেখানেই অবস্থানে বসে পড়ব।”

অন্যদিকে বামেদের এই অভিযান ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের সদর দফতরে। ৯ ফুট উচ্চতার লৌহ প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে লালবাজার। তবে প্রতিরোধের পথে না হেঁটে শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। রাতভর চলবে এই অবস্থান কর্মসূচি, চলবে আগামীকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত।











Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...