Monday, June 22, 2026

ছেলের জন্মদিনে মেয়েকে সামনে আনলেন শুভশ্রী, ইয়ালিনীকে দেখে মুগ্ধ নেটপাড়া

Date:

Share post:

‘এ যেন এক বেবি ডল’, ইউভানের জন্মদিনে প্রথমবার ইয়ালিনীকে দেখে ঠিক এমন মন্তব্যই করলেন রাজ-শুভশ্রী ফ্যানেরা (Raj Chakraborty – Shubhaah Ganguly)। সেলেব কাপলরা এমনিতেই সন্তানের জন্মের পর তাকে প্রকাশ্যে আনতে চান না। যদিও ইউভানের (Yuvaan) ক্ষেত্রে সেই পথে হাঁটেননি। তার সব মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যুগলে। কিন্তু ইয়ালিনীর (Yaalini Chakraborty) ক্ষেত্রে একটু অন্য পথে হাঁটতে দেখা গেল রাজ-ঘরনীকে। ছেলের চার বছরের জন্মদিনে মেয়ের মুখ সকলকে দেখালেন ‘বাবলি’ নায়িকা। দাদার জন্মদিনে ইয়ালিনীর পরনে ছিল নীল রঙের ফ্রক। গোল গোল চোখে এদিক ওদিক তাকাতে দেখে ছোট্ট রাজকন্যাকে ভালবাসায় ভরিয়ে দিল নেটপাড়া।

রাজ-শুভশ্রীর ছেলের জন্মদিন মানেই টলিপাড়ায় সেলিব্রেশন মুড। এবারও ব্যতিক্রম হল না। তবে সঙ্গে চমক ১০ মাসের ইয়ালিনীর প্রকাশ্যে আসা। শুভশ্রীর ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে দেখা মিলল ইউভানের জন্মদিন সেলিব্রেশনের মুহূর্ত। থিম ছিল স্পাইডারম্যান। মা ছেলে সেজেও ছিলেন ঐ রঙের পোশাকে। লাল রঙের স্পাইডারম্যান থিমেরই কেক হাজির ছিল রাজ-শুভশ্রী পুত্রের জন্য। একহাতে কোলে থাকা ইয়ালিনীকে সামলে অপর হাতে ইউভানের সঙ্গে তাঁর জন্মদিনের কেক কাটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের রাজকন্যাকে দেখে সকলেই বলছেন, সত্যিই বেবি ডল!


Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...