Saturday, June 27, 2026

‘খাঁচাবন্দি তোতাপাখি’! ১১ বছর পরে ফের শীর্ষ আদালতে ভর্ৎসিত CBI

Date:

Share post:

১১ বছরেও ঘুচল না বদনাম। ফের শীর্ষ আদালতের (Supreme Court) কাছে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে ভর্ৎসনা শুনতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI)। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় সুপ্রিম কোর্ট বলে, “স্বচ্ছ তদন্ত করছে না সিবিআই। সাধারণ জনমানসে ধারণা হচ্ছে তারা ‘খাঁচাবন্দি তোতা’। এই কটাক্ষ মনে করাল ২০১৩ সালের কয়লা কেলেঙ্কারি মামলার শুনানি।প্রথমবার কয়লা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ করে শীর্ষ আদালত। তখন দিল্লিতে ক্ষমতায় ছিল UPA সরকার। তার পরে ১১ বছর কেটেছে। দিল্লির মসনদের রং বদলছে। কিন্তু মোদি সরকারের আমলেও পুরনো বদনাম ঘুছল না সিবিআইয়ের। এদিন অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) জামিন মামলার রায়ে সুপ্রিম কোর্ট কটাক্ষ করে বলে, “স্বচ্ছ তদন্ত করছে না সিবিআই। আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই ‘খাঁচাবন্দি তোতা’। সেই ধারণা বদলে ‘মুক্ত’ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআইয়ের। শীর্ষ আদালতের (Supreme Court) বক্তব্য, “CBI দেশের সেরা তদন্তকারী সংস্থা। তাদের শুধু নিরপেক্ষ হলেই হবে না, সেটা দেখাতেও হবে।” এর পরেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্ট বলে, এই গ্রেফতারি যে অনৈতিকভাবে হয়নি, সেটা প্রমাণের চেষ্টা করা উচিত। আইনের শাসনে ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ।  সুপ্রিম কোর্টে মতে, দেশের ‘সেরা’ তদন্তকারী সংস্থার ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বদনাম ঘোচানোর জন্য সচেষ্ট হওয়া উচিত।










Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...