Saturday, April 4, 2026

ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়ে বাংলায় টাইফুন ‘ইয়াগি’!

Date:

Share post:

বিশ্বকর্মা পুজোর আগেই বাংলার আকাশে বড় দুর্যোগ। আজ থেকেই বদলাতে চলেছে আবহাওয়া।চিন-ভিয়েতনামে ধ্বংসলীলা চালিয়ে বাংলায় প্রভাব ফেলতে চলেছে টাইফুন ‘ইয়াগি’ (Yagi)! IMD জানিয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের (Cyclone) অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত রূপে বাংলাদেশের উপর রয়েছে। সেই কারণেই আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে যা ৪৮ ঘণ্টার মধ্যে বাংলার উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টি করবে।

একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা অন্যদিকে ইয়াগির প্রভাব, এই দুই মিলে আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে বলে খবর মিলে যায়। বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমাগত শক্তিশালী হচ্ছে, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার কলকাতা-সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে।নিম্নচাপের প্রভাবে উপকূলে সর্বোচ্চ ৫৫ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...