Wednesday, June 24, 2026

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ! হাত উড়ল এক ব্যক্তির

Date:

Share post:

দিনেদুপুরে কলকাতার (Kolkata) ব্যস্ত রাস্তা এস এন ব্যানার্জি রোডে বিস্ফোরণ। এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার, ধর্মতলা লাগোয়া এস এন ব্যানার্জি রোডে একটি পরিত্যক্ত ব্যাগ ছুঁতেই বিস্ফোরণ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তালতলা থানার পুলিশ (Police)। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডও পৌঁছয়। তবে, সেখানে কিছু পায়নি বলে সূত্রের খবর।প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বেলা পৌনে ২টো নাগাদ এসএন ব্যানার্জি রোডের পাশে একটি পরিত্যক্ত প্লাস্টিকের (Police) ব্যাগে বিস্ফোরণ ঘটে। আহত হন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...