Saturday, June 27, 2026

ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যর্থ ভারতীয় দল, কেন ট্রফি হাতছাড়া ? মুখ খুললেন বাইচুং ভুটিয়া

Date:

Share post:

সদ্য শেষ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। যেখানে একেবারেই ব্যর্থ ভারতীয় দল। আন্তর্মহাদেশীয় কাপে মরিশাসের সঙ্গে ড্র এবং সিরিয়ার কাছে হারে মানোলো মার্কুয়েজের দল। আর এবার ভারতের খারাপ পারফরম্যান্সের নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আবার নিশানা করলেন তিনি। বাইচুং-এর মতে, ফেডারেশনে বদল না হলে ভারতীয় ফুটবল আরও নীচে নামবে।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বাইচুং বলেন, “ আমার মতে, এটা ভাল লক্ষণ নয়। আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০-র মধ্যে ছিলাম। সেখান থেকে ১২৫-এ চলে গিয়েছি। আমার মনে হয়, ফুটবলে নতুন প্রশাসনের প্রয়োজন আছে। নতুন করে শুরু করতে হবে। না হলে আরও নীচে নামব আমরা ।” এখানে না থেমে ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার আরও বলেন, “ দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের সংবিধানে বদল করতে হবে। এখনও এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি আশা করব, সুপ্রিম কোর্ট দ্রুত রায় ঘোষণা করবে। আমার মনে হয়, ফেডারেশনে নতুন সংবিধান ও নতুন কমিটির প্রয়োজন। তাড়াতাড়ি নির্বাচন করাতে হবে।”

আরও পড়ুন- এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট ভারতীয় হকি দলের, পাকিস্তানকে হারাল ২-১ গোলে


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...