Wednesday, June 24, 2026

নিম্নচাপের জেরে দুর্যোগ রাজ্যে! কীভাবে শেষ হবে প্রতিমা তৈরির কাজ? চিন্তায় মৃৎশিল্পীরা

Date:

Share post:

দুর্গাপুজোর আগে মূর্তি শুকানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি চলে। কিন্তু নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার। আর এতে কপালে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের। বৃষ্টির দাপটে বিপর্যস্ত হুগলির প্রতিমা শিল্পীরা, বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজোর আগে উৎকণ্ঠা চরমে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টি চলছে দক্ষিণের একাধিক জেলায়। এদিকে একদিন পরেই বিশ্বকর্মা পুজো, তারও কিছুদিনের মধ্যে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু প্রতিমা তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এমন অবস্থায় কীভাবে কাজ শেষ করবেন, তা ভেবেই দিশেহারা শিল্পীরা। বাঁশবেড়িয়ার বেশ কিছু কুমোরপাড়ায় দেখা গেল কুমোরটুলির ভেতর জল জমে আছে। প্রতিমাগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে কোনও মতে, অনেক প্রতিমা আবার বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টির কারণে কারখানার কর্মীরাও সময়মতো আসতে পারছেন না, ফলে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে।

বাঁশবেড়িয়ার প্রতিমা শিল্পী দীপঙ্কর পাল বলেন, প্রতিমাগুলি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেও লাভ হচ্ছে না। জল ঢুকে ঠাকুরের রং নষ্ট হয়ে হচ্ছে। লাগাতার বৃষ্টিতে মাটি শুকচ্ছে না ঠিকমতো। আবহাওয়া পরিবর্তন না হলে বিপাকে পড়বেন তাঁরা। তাঁদের আবেদন, যদি পুজো কমিটিরা একটু সহায়তা করে তাহলে কিছুটা লাভের মুখ দেখতে পারেন তাঁরা।

মৃৎশিল্পীদের মতে, প্রতিমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এমন অবস্থায় দুর্গাপুজোর প্রতিমাগুলি সঠিক সময়ে প্রস্তুত করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আরও পড়ুন- টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডব! মায়ানমারে, মৃত কমপক্ষে ৭৪, নিখোঁজ প্রায় ১০০

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...