Saturday, June 27, 2026

আগামী বুধবার চন্দ্রগ্রহণ! অপেক্ষায় মহাকাশপ্রেমীরা

Date:

Share post:

এবছর দোলপূর্ণিমায় ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর। এই চন্দ্রগ্রহণ চলবে মোট ৪ ঘণ্টা ৪০ মিনিট। এটি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক এবং অ্যান্টার্কটিকায়ও দৃশ্যমান হবে। এবং এশিয়ার কিছু অংশ থেকেও তা দৃশ্যমান হবে। কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

প্রসঙ্গত, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। স্বাভাবিক ভাবেই এই মহাজাগতিক সৌন্দর্য দেখার জন্য মুখিয়ে থাকেন সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা। কিন্তু ভারতীয়দের দুর্ভাগ্য, প্রথম গ্রহণের মতো দ্বিতীয়টিও দেখতে পাবেন না তাঁরা। তবে ভারত থেকে সরাসরি চন্দ্রগ্রহণ দেখা না গেলেও আগ্রহী মহাকাশপ্রেমীরা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের অন্যত্র হওয়া গ্রহণের সাক্ষী হতে পারবেন। এবছর সব মিলিয়ে মোট তিনটি চন্দ্রগ্রহণ। যার প্রথমটি দেখা গিয়েছিল ২৪ মার্চ। এবার ১৮ সেপ্টেম্বর হবে দ্বিতীয় গ্রহণ। তৃতীয় চন্দ্রগ্রহণটি হবে ১৭ অক্টোবর। তবে সেটি ভারত নয়, বিশ্বের কোনও দেশ থেকেই দেখা যাবে না।

আরও পড়ুন- নির্ভয়া তহবিলে বরাদ্দের কোটি কোটি টাকা নষ্ট গুজরাটে! প্রকাশ CAG রিপোর্টে

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...