Tuesday, March 31, 2026

মর্মান্তিক! আন্ডারপাসের জমা জলে গাড়ি ডুবে মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজার-ক্যাশিয়ারের

Date:

Share post:

মর্মান্তিক! জলমগ্ন আন্ডারপাসে মর্মন্তিক মৃত্যু হল এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার এবং তাঁর সঙ্গী কোষাধ্যক্ষের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। শহর কলকাতার মতোই গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে রাজধানী দিল্লি শহর এবং তার আশপাশের এলাকায়। এর জেরেই হরিয়ানার ফরিদাবাদের ওই আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই গাড়ি নিয়ে যেতে গিয়ে ডুবে মৃত্যু হল ব্যাঙ্ক ম্যানেজার এবং তাঁর সঙ্গীর।

দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন গুরুগ্রামের সেক্টর ৩১-এর একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার। নাম পূণ্যশ্রেয় শর্মা। অন্যজন ওই ব্য়াঙ্কেরই ক্যাশিয়ার। নাম বিরাজ দ্বিবেদী। শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে একটি গাড়িতে করে ফরিদাবাদে ফিরছিলেন তাঁরা। সেই সময় জল দেখেও ঝুঁকি নিয়ে একটি আন্ডারপাস দিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। জলস্রোতের মধ্যে গাড়ি নিয়ে খানিক এগোতেই একটি গর্তে পড়ে যান। বিপদ বুঝে জলে ডোবা গাড়ি থেকে বেরিয়ে আসেন দুজনে। যদিও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেননি তাঁরা। বিপদ এড়াতে আপাতত ওই জলমগ্ন আন্ডারপাস বন্ধ করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন- বিদ্যুতের তার জড়িয়ে বিপদ! মাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলের

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...