Wednesday, June 24, 2026

ধনঞ্জয় ফাঁসি মামলার পুনর্বিচার চেয়ে সরব ‘মঞ্চ’, আস্থা মুখ্যমন্ত্রীতেই

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের মধ্যেই হেতাল পারেখ খুনে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের (Dhanajay Bhattacharya) ফাঁসির পুনর্বিবেচনার দাবি। সরব ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ‘। ২০০৪ সালের ১৪ অগাস্ট কিশোরী হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। তারপর কেটে গেছে ২০ বছর। তবে ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ-এর‘ অভিযোগ সেদিন কলকাতার প্রভাবশালীদের মন রাখতেই তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadev Bhattacharya) সঠিক বিচার হতে দেননি। ফের সেই মামলা পুনর্বিচারের দাবিতে সোমবার মঞ্চর পক্ষে থেকে রাণুছায়া মঞ্চে সভার আয়োজন হয়।ভবানীপুরের স্কুলের ছাত্রী হেতাল পারেখকে ধর্ষণ -খুনের অভিযোগে ১৯৯০ -এর মে মাসে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে (Dhanajay Bhattacharya) গ্রেফতার থেকে ২০০৪ -এর ১৪ অগস্ট আগের দিন পর্যন্ত সঠিক বিচারের দাবিতে একাধিক কর্মসূচি করেছে ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ‘। তবে সঠিক তদন্ত না করেই সেদিন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, এদিন বারবার এই অভিযোগ উঠল মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর গলায়।অন্যদিকে সহ-আহ্বায়ক জীবন চক্রবর্তী বলেন, ধনঞ্জয় আমার সহপাঠী ছিল। ওর নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন। কেঁদেও ছিলেন। সে সময় দুঃখকে ছাপিয়ে গিয়েছিল ক্ষোভ। অভিযোগ, সেই কারণেই সঠিক বিচার পাননি বাঁকুড়ার ছেলে ধনঞ্জয়। জীবন চক্রবর্তীর আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ডের জন্য যতটা সরব ঠিক একই ভাবে ধনঞ্জয় ও হেতাল পারেখকে তাঁদের পাপ্য ন্যায় পাইয়ে দেবেন।










Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...