Friday, April 3, 2026

মুছে ফেলতে হবে নির্যাতিতার নাম-পরিচয়, উইকিপিডিয়াকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital চিকিৎসক তরুণীর ধর্ষণ – মৃত্যুর ঘটনায় চারপাশে নিন্দা আন্দোলনের ঝড়। প্রতিবাদে মুখর স্যোশাল মিডিয়ায় ছেয়ে যায় নির্যাতিতার ছবি – ভিডিও। ছড়িয়ে পড়ে রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও। এই নিয়ে কলকাতা হাই কোর্টও উদ্বেগপ্রকাশ করেছিল। তারপরও আর জি করের ঘটনা সম্পর্কে গুগ্‌লে ‘সার্চ’ করলে এখনও উইকিপিডিয়ার পাতায় দেখা যাচ্ছে নির্যাতিতার নাম। এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অবিলম্বে উইকিপিডিয়াকে নির্যাতিতার নাম পরিচয় এবং ছবি মুছে ফেলার নির্দেশ দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন (DY Chandrachud) বেঞ্চ স্পষ্ট ।

ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনায় নির্যাতিতার নাম-পরিচয় ব্যবহার না করার ব্যাপারে ভারতীয় আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও কেউ সেই নিয়ম মানছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই সমাজমাধ্যমের পাতা থেকে নির্যাতিতার নাম এবং ছবি সরতে শুরু করে। এ বিষয়ে পুলিশও পদক্ষেপ করেছিল। এই মামলার শুনানিতে শীর্ষ আদালত এর আগেও নির্যাতিতার নাম এবং ছবি প্রকাশ্যে আনা নিয়ে সমালোচনা করেছিল।কেউ যাতে নাম-পরিচয় প্রকাশ না করেন, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরও এদিন শুনানিতে এই প্রসঙ্গ উঠল ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, সমাজমাধ্যমে বা সংবাদমাধ্যমে মৃতার পরিচয় প্রকাশ্যে আনা যাবে না এবং অবিলম্বে উইকিপিডিয়াকে নির্যাতিতার পরিচয় সরিয়ে ফেলতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭২ নম্বর ধারায় বলা হয়েছে, ধর্ষণ বা যৌন নির্যাতনের ঘটনায় কেউ যদি নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশ করেন, তবে তাঁকে দোষী হিসাবে গণ্য করা হবে। সেক্ষেত্রে দোষীর জরিমানা ও কারাবাস পর্যন্ত হতে পারে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইকিপিডিয়ায় জ্বলজ্বল করছে নির্যাতিতার নাম।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...