Wednesday, June 24, 2026

বাংলাদেশকে সমীহ করে রীতিমতো সতর্ক গম্ভীর

Date:

Share post:

গৌতম গম্ভীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম টেস্ট সিরিজে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বাংলাদেশকে, সেটাও ঘরের মাঠে।বলা যেতে পারে, ভারতীয় ক্রিকেটে গম্ভীর-যুগের শুরু বাংলাদেশ সিরিজ দিয়েই।এই আবহে চেন্নাইয়ে কাল থেকে শুরু হবে ভারত-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন গম্ভীর। তার কাছে জানতে চাওয়া হয়, ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর যেমন ‘বাজবল’-এর জন্ম, তেমন কিছু ভারতীয় ক্রিকেটে হবে না তো? গম্ভীর অবশ্য সেভাবে ভাবতে চান না।

তিনি বলেন, আমি সব সময় বিশ্বাস করে এসেছি, সেটাই সেরা স্টাইল, যে স্টাইলে খেললে দল জিতে। আমরা সেই দল হতে চাই, যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সবকিছু রপ্ত করে। আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই।তিনি আরও জোর দিয়ে বলেন, খেলার মূল কথা হচ্ছে জয়।সেটাই সেরা স্টাইল যে স্টাইলে খেললে জেতা যায়।

গম্ভীর বলেন,আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা মন থেকে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি।তবে ভারত যে বাংলাদেশের চেয়ে নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছে, তা পরিষ্কার গম্ভীরের কথায়। তিনি বলেন, আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায়, সেভাবেই খেলে থাকে।

বাংলাদেশকে অভিনন্দনও জানালেও সতর্কবার্তাও দিয়েছেন গম্ভীর। বলেছেন, আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি। এটাই গুরুত্বপূর্ণ।বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। খুব ভালো বোলিং আক্রমণ। মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।









 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...