Friday, April 3, 2026

‘ম্যান মেড’ বন্যা: পুরশুড়ায় দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্লাবিত এলাকায় দাঁড়িয়ে ঝাড়খণ্ড ও ডিভিসির (DVC) উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। এই বন্যা ‘ম্যান মেড’ বলে দাবি করলেন তিনি। কেন্দ্র সরকারের অবহেলাকেও তোপ দাগেন তিনি। জলাধার রক্ষণাবেক্ষনে কেন্দ্রের উদাসীনকেই দায়ী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) সঙ্গে ফোন কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও ক্রমাগত ডিভিসি (DVC) থেকে জল ছাড়ায় মুখ্যমন্ত্রীর দাবি, “২০০৯ সালের পরে এত জল আগে কখনও ছাড়েনি। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। নিজেদের রাজ্যে বাঁচানোর জন্য এই জল ছাড়া হয়েছে। পরিকল্পিত ম্যান মেড বন্যা (man made)।” বন্যা পরিস্থিতি দেখে ক্ষোভে ফুঁসে তিনি অভিযোগ করেন, “এত জল জীবনে ছাড়েনি। কী পরিস্থিতি দেখুন, দেখুন কী স্রোত। সব বাংলার উপর ঠেলে দাও।”

প্রতিবেশী রাজ্যের জলাধারগুলি থেকে জল ছাড়ার পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, “আগেই বিভিন্ন সময়ে অল্প অল্প করে জল ছাড়লে এই পরিস্থিতি হয় না। একসঙ্গে জল ছাড়লেই প্লাবিত হয়। যখন ৮০ শতাংশ জল থাকে তখন কেন ছাড়ো না?”

তবে যে কারণে জলাধারে জল ধরে রাখা সম্ভব হয়নি, সেই রক্ষণাবেক্ষন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্র সরকার ড্রেজিং (dredging) করলে আরো দু লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত ডিভিসি (DVC)।” কেন্দ্রের অবহেলার জন্য বারবার বাংলার বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...