Wednesday, June 24, 2026

ডিসেম্বর নয়, নভেম্বরেই বসতে পারে আইপিএল-এর মেগা নিলাম : সূত্র

Date:

Share post:

সব কিছু ঠিক থাকলে নভেম্বরে বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। প্রথমে শোনা যাচ্ছিল ডিসেম্বরে বসতে চলেছে আইপিএল-এর মেগা নিলাম । তবে এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, নভেম্বরের দ্বিতীয়ার্ধে বসতে চলে আইপিএল-এর সব থেকে বড় নিলাম। এবং সেটা বসতে চলেছে লন্ডনে।

এই নিয়ে বোর্ডের এক সূত্রের খবর, নভেম্বরের শেষের দিকেই আইপিএল-এর মেগা নিলামের আয়োজন হতে পারে। তবে বিসিসিআইয়ের তরফে এখনও আগামী মরশুমের জন্য রিটেনশনের নিয়মগুলি জানানো হয়নি। কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে সেই নিয়ে এখনও ভিন্নমত রয়েছে দল গুলির মধ্যে। তবে রিটেনশন থেকে শুরু করে আরটিএম কার্ড- একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই নাকি বোর্ডের সঙ্গে দলগুলো বৈঠকে বসেছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। বোর্ড সূত্রের খবর, চলতি মাসের শেষেই জানিয়ে দেওয়া হবে রিটেনশনের নিয়ম। যাতে অন্তত দুমাসের সময় ফ্র্যাঞ্চাইজি গুলিকে দেওয়া যায় পরিকল্পনা করার জন্য। এবং ফ্র্যাঞ্চাইজিগুলিকে ১৫ নভেম্বরের মধ্যে রিটেনশনের চূড়ান্ত তালিকা দিয়ে দিতে হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ


Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...