Wednesday, May 20, 2026

দায়িত্ব নিয়ে নিরাপত্তা খতিয়ে দেখতে আর জি করে নতুন CP, থানা পরিদর্শনও

Date:

Share post:

আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। স্বাভাবিক নয় এখনও পরিস্থিতি। আর এর মধ্যেই সামনে পুজো। কার্যত পথে নেমেছেন আম জনতাও। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবি-কে আরও সক্রিয় থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল মনোজ ভার্মা।একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই একেবারে পুরো দমে কাজে নেমে পড়েছেন তিনি (Manoj Kumar Verma)। প্রথম দিনেই একের পর এক বৈঠক করেন ভার্মা। গোয়েন্দা ও আইবি’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার সকালে তিনি টালা থানা(TALA POLICE STATION) পরিদর্শনে যান। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর তিনি সিঁথি থানা এবং কাশীপুর থানা পরিদর্শনে যান। সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন।আসলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর তিনি। কত মামলার তদন্ত এখন চলছে, তার তালিকাও নতুন পুলিশ কমিশনার চেয়েছেন বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার তিনি পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তার পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেন।

আরজি কর হাসপাতালে বর্তমানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। বৃহস্পতিবার সেই বাহিনীর জওয়ানদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন ভার্মা। সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে। সে সব বিষয়ই খতিয়ে দেখেন ভার্মা।

দায়িত্ব নেওয়ার পরের দিনই লালবাজারের( LALBAZAR) বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। পুলিশকে তাদের নেটওয়ার্ক আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোজ বর্মা। গোয়েন্দা বিভাগকে সতর্ক করার পাশাপাশি তাদের কাজের তালিকাও চেয়েছেন নতুন সিপি।থানাগুলিতে কোনও অভিযোগ এলে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই নির্দেশও দিয়েছেন মনোজ ভার্মা।









Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...