Wednesday, June 24, 2026

NDA সমর্থিত নীতিশ রাজ্যে ২১টি দলিত বাড়িতে আগুন দুষ্কৃতীদের!

Date:

Share post:

এনডিএ সমর্থিত জোট সরকারের শরিক হতেই নীতিশ রাজ্যে জঙ্গলরাজের ছবি। বিহারের (Bihar) নওদা জেলায় ২১টি দলিত পরিবারে আগুন লাগালো দুষ্কৃতীরা। শুধু তাই নয় গ্রামে ঢুকে চলল জবরদস্তি, মারধর। এমনকি হুঁশিয়ারি দিতে শূন্যে গুলিও চালায় দুষ্কৃতীরা। একের পর এক দলিত বাড়িতে অগ্নিসংযোগ করার পর সেখান থেকে পালিয়ে যায় তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।

নীতিশ কুমারের (Nitish Kumar) রাজ্যে যেভাবে দলিতদের উপর অত্যাচার বাড়ছে তাতে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন শাসকদলের বিরুদ্ধে। কার্যত চাপে পড়েই শীর্ষ আমলাদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনার পরই কংগ্রেস এবং আরজেডির তরফে NDA সমর্থিত সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে। গোবলয়ে দলিতদের উপর এহেন অত্যাচারের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে প্রতিবাদ। ঘর ছাড়া পরিবারের সদস্যরা সরাসরি আঙুল তুলছেন নীতিশ মন্ত্রিসভার দিকে। সরকারের তরফে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...