Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল বাংলা ঝাড়খণ্ড সীমানা, অপেক্ষায় সার সার পণ্যবাহী গাড়ি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পরেই সিল করে দেওয়া হয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানা। পণ্যবাহী গাড়ি গুলিকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলায়। ফলে গতকাল থেকে ঝাড়খণ্ড সীমানায় আটকে আছে পণ্যবাহী গাড়ি।মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে গত চারদিন ধরে অনবরত জল ছাড়ার ফলে বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।এর জন্য বুধবার ও বৃহস্পতিবার পরপর দুদিন ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী তিনদিন বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরডিহি চেকপোস্টে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ।সিমলা থেকে আসছে আপেল, পাঞ্জাব থেকে আসছে নাসপাতি, দিল্লি থেকে সেনা ক্যাম্পের জন্য প্যাকেটবন্দি খাবার। সব আটকে আছে ১৯ নম্বর জাতীয় সড়ক ডুবুডি চেকপোস্টে।পুরো জাতীয় সড়কে লোহার গার্ডরেল দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে আসা সব ধরনের বড় গাড়ি আটকানো হচ্ছে। তাদেরকে বাংলায় ঢুকতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে ছোট ব্যক্তিগত গাড়িকে আটকানো হচ্ছে না।

রাতেই ডুবুডি চেকপোস্টে ছুটে আসেন ঝাড়খণ্ডের প্রশাসনিক আধিকারিকরা। তারা জানতে চান, কেন আটকে দেওয়া হচ্ছে গাড়ি? জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, ৭২ ঘন্টার জন্য বাংলা ঝাড়খণ্ড বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধেয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আসতেই আসানসোল ঝাড়খণ্ড সীমানার ৫টি নাকা চেকপোস্ট সিল করে দেয় পুলিশ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আসানসোল-ঝাড়খণ্ড সীমানার ৫টি নাকা পয়েন্ট সিল করার কাজ শুরু হয়। ধানবাদ-আসানসোলের সংযোগকারী কল্যাণেশ্বরী-ডুবুডিহি চেকপোস্ট, বরাকর নদের উপর চিরকুণ্ডা-বরাকর চেকপোস্ট, ঝাড়খণ্ডের নলা-বারাবনির উপর রুনাকুড়া ঘাট, জামতাড়া-রূপনারায়ণপুর চেকপোস্ট ও মাইথন ড্যাম পেরিয়ে কল্যাণেশ্বরী রোডের নাকা চেকপোস্ট আটকে দেয় পুলিশ। পণ্যবাহী গাড়ি আটকে দেওয়া হয় বা ঘুরিয়ে দেওয়া হয়।

জয়পুর, বিহারের ভাগলপুর থেকে আসা লরি চালকরা জানান, কেউ যাচ্ছিলেন কলকাতা কেউ বা মেদিনীপুর। কেন ডুবুডি চেকপোস্টে আটকে পড়েছেন তা তাদের জানা নেই। যদিও পুলিশ জানায়, যাত্রীবাহী গাড়ি ও জরুরি পরিষেবার পণ্যবাহী গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে।









Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...