Wednesday, June 24, 2026

দুর্গতদের পাশে: বানভাসি এলাকায় রান্না-খাবার বিলি ভারত সেবাশ্রম সংঘের

Date:

Share post:

রাজ্যের প্লাবিত এলাকায় ত্রাণ (Relief Work) বিলি শুরু করল ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha)। সংঘের পক্ষ থেকে ঘাটাল, পাঁশকুড়া, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণের কাজ শুরু হয়েছে। শুক্রবার থেকে ওই সব এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হল।ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ (Swami Biswatmananda Maharaj) বলেন, এই তিনটি এলাকায় উঁচু জায়গা দেখে সঙ্ঘের সন্ন্যাসী (Monk) ও স্বেচ্ছাসেবকরা রান্নার কাজ করছেন। পরে সেখান থেকে নৌকোয় করে খিচুড়ি, ডালমা-সহ বিভিন্ন তরকারি ও খাদ্যদ্রব্য নিয়ে গ্রামে গ্রামে প্লাবিত এলাকায় পৌঁছে দেওযা হচ্ছে। একেবারে জলমগ্ন বাড়ির ভিতরে ঢুকে পরিবারের লোকেদের জন্য খাবার পৌঁছে দেওয়ার কাজ চলছে। একইভাবে হাওড়া, হুগলি-সহ আরও কয়েকটি জায়গায় যেখানে ইতিমধ্যেই বন্যার জল ঢুকেছে সেই সব জায়গায় শুকনো খাবার পৌঁছে দেওয়ার কাজও শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha)।বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, প্রয়োজনে ওইসব জায়গায় রান্না করা খাবার দেওয়ার কাজও শুরু হবে। বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয় ছাড়াও কলকাতা এবং শহরতলিতে সংঘের যে সমস্ত শাখা সংগঠন আছে সেখান থেকে সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বানভাসি এলাকায় গিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বলে জানান বিশ্বাত্মানন্দ মহারাজ।









Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...