Saturday, April 4, 2026

পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার, রহস্য মহারাষ্ট্রের ধুলেতে

Date:

Share post:

চারদিন ধরে ঘরের মধ্যে পচেছে পরিবারের বাবা-মা ও দুই সন্তানের দেহ। মহারাষ্ট্রের (Maharashtra) ধুলেতে (Dhule) পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। খুন না আত্মহত্যা তদন্তে দেওপুর থানার পুলিশ।

ধুলে জেলার সমর্থ কলোনির (Samarth colony) বাসিন্দা প্রবীন গিরাসে পেশায় সার ব্যবসায়ী ছিলেন। চারদিন ধরে তাঁদের বাড়ি তালাবন্ধ দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পচা গন্ধ বেরোতেই সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় থানায়। পরে দরজা ভেঙে পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগেই চারজনের মৃত্যু হয়েছিল বলেই সন্দেহ পুলিশের।

প্রবীন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তাঁর স্ত্রী গীতা গিরাসে একজন স্কুলশিক্ষিকা ছিলেন। পরিবারের কোনও পূর্ববর্তী সমস্যা বা ধারদেনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রবীনের দেহ উদ্ধার হয়। স্ত্রী ও দুই সন্তান মিতেশ ও সোহমের শরীরে বিষক্রিয়া রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে মৃত্যুর কারণ কী, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...