Friday, June 19, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তিরস্কার, মামলা প্রত্যাহার সিবিআই-এর!

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন করেছিল সিবিআই (CBI)। কিন্তু সুপ্রিম আদালতে (Supreme Court) চরম তিরস্কারের মুখে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যের আদালতের সুষ্ঠু বিচারের পরিবেশ নেই বলে যে অভিযোগ করেছিল সিবিআই, তাকে নস্যাৎ করে দিয়ে এদিন সুপ্রিম আদালতের বিচারপতি অভয় এস ওকা (Abhay S Oka) জানান CBI – এর মতো ভারতবর্ষের অন্যতম দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা এরকম মিথ্যা অভিযোগ করতে পারে এটা কখনই কাঙ্খিত নয়। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তাই তা মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না- সাফ জানালো শীর্ষ আদালত। চাপের মুখে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বিচারপতি ওকা বলেন, সিবিআই এর কথা মেনে মামলা হস্তান্তর করার অর্থ হলো এটা স্বীকার করে নেওয়া যে রাজ্যের সব আদালতে বিচারব্যবস্থায় গোলমাল রয়েছে। যেটা সত্যি নয়। তিনি সরাসরি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন যে, কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের কোনও রাজ্যের বিচার ব্যবস্থার কোনও ব্যক্তি বা বিভাগীয় কর্মকর্তাকে পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে জেলা কিংবা দায়রা আদালতের সব বিচারকদের পক্ষে এখানে এসে আত্মপক্ষ সমর্থন করা সম্ভব নয়। এই ধরনের মিথ্যে অভিযোগ কখনোই বরদাস্ত করা হবে না।

এর আগেও একাধিকবার সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে সিবিআইয়ের (CBI)। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলাতেও কেন্দ্রীয় এজেন্সিকে ‘খাঁচা বন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ করেছিলেন জাস্টিস ভূঁইয়া। শুক্রবারও কার্যত সেই একই ছবি সুপ্রিম আদালতে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা সংস্থা যেভাবে তদন্তের নামে বিরোধী রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার পরিবেশ তৈরি করছে তাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।


Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...