Saturday, April 4, 2026

তিরুপতি লাড্ডু বিতর্ক এবার সুপ্রিম কোর্টে, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

Date:

Share post:

তিরুপতি মন্দিরের (Tirupati Temple) প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি এবং মাছের তেল মেশানোর অভিযোগে তোলপাড় দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ-সহ গোটা দেশ। এই বিতর্ক নিয়ে এবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। তাঁর অভিযোগের ভিত্তিতেই লাড্ডু বির্তকে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এবিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (J P Nadda) বলেন, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তাঁর কাছ বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।বৃহস্পতিবার টিডিপির মুখপাত্র এভি রেড্ডি গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের (National Dairy Development Board) পরীক্ষাগারের বিস্তারিত রিপোর্ট সামনে এনেছে। সেই পরীক্ষায়, প্রসাদের পাঠানো নমুনাতে গরু-শুয়োরের চর্বি এবং মাছের তেল পাওয়া গিয়েছে। আর এই বিস্ফোরক রিপোর্ট সামনে আসতেই মন্দির (Tirupati Temple) কর্তৃপক্ষ একটি চার সদস্যের প্যানেল গঠন করেছে। এই কমিটি আগামী এক সপ্তাহ ঘিয়ের কোয়ালিটি চেক করে রির্পোট দেবে।ইতিমধ্যে এই লাড্ডু বিতর্ক (Tirupati Laddu Controversy) গড়িয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার এই ইস্যুতে এক আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মিশিয়ে হিন্দু ধর্মালম্বী মানুষদের ভাবাবেগেকে আহত করা হয়েছে। অগণিত ভক্ত যাঁরা এই প্রসাদকে পবিত্র আশীর্বাদ হিসাবে মনে করেন, তাঁদের মানসিক ভাবে আঘাত করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...