Friday, June 26, 2026

ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, ক্ষতিগ্রস্ত এলাকার ভিডিওগ্রাফি শুরু

Date:

Share post:

DVC-এর জলে থৈথৈ ডেবরার বিস্তীর্ণ এলাকা। কাঁসাইয়ের জল নামলেও ঘরবাড়ি ক্ষেত খামার ডুবে দুর্ভোগে বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলা শাসকের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে ত্রাণ বিলিতে কোনও রকমের গাফিলতি না হয়। শনিবার সকালে স্পিডবোটে করে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যান বিধায়ক এসডিও বিডিওরা। সকাল থেকে জলবন্দি এলাকা পরিদর্শনে ব্যস্ত প্রশাসনিক কর্তারা। একই ছবি হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরেও। জলমগ্ন খানাকুলের বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ বিলিতে ব্যস্ত পুলিশ প্রশাসন।

বৃষ্টি কমেছে কিন্তু দুর্ভোগ নয়। নিম্নচাপ সরতেই DVC ইচ্ছাকৃত ভাবে অতিরিক্ত জল ছাড়তেই বন্যা কবলিত দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকা। হাওড়া,হুগলি,বাঁকুড়া,দুই মেদিনীপুর জুড়ে শুধুই জল যন্ত্রণার ছবি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঘাটাল। মুখ্যমন্ত্রীর পর প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন তৃণমূল সাংসদ দেবও। ইতিমধ্যেই দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। এবার কেশপুরে রিলিফ ক্যাম্প খুলছেন আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) জুনিয়র চিকিৎসকরা।

লাগাতার বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত চাষের জমি। মাথায় হাত চাষিদের। বিভিন্ন জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা ক্ষতিপূরণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে উপেক্ষা করে লাগাতার জল ছাড়ার ফলে বানভাসি হয়েছে রাজ্যের আটটি জেলা। এক্ষেত্রে তালিকায় সেই সমস্ত জেলার নাম তালিকায় রয়েছে যেগুলির একটা বড় অংশ মূলত কৃষি প্রধান।প্রত্যেক এলাকায় ক্ষতিগ্রস্ত জমির ফটোগ্রাফিক ও ভিডিওগ্রাফি কভারের প্রয়োজন ৷ তাও নিশ্চিত করতে বলা হয়েছে জেলাভিত্তিক মনিটরিং কমিটিকে।


Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...