Saturday, April 4, 2026

জলভাসি মানুষদের পাশে ‘অভিষেকের দূত’রা, আমতায় ত্রাণসামগ্রী বিতরণ হাওড়া যুব তৃণমূলের

Date:

Share post:

‘অভিষেকের দূত’ হিসেবে আমতার বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। নেতৃত্বে ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলা(গ্রামীণ) তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ দলের আরও অনেকে।

রবিবার ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট আমতার বন্যা কবলিত নিশ্চিন্তপুর গ্রামে কৈলাশ মিশ্রর নেতৃত্বে পৌঁছে যান হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। হাওড়া সদর ও গ্রামীণের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সেখানে ছিলেন বিধায়ক সুকান্ত পালও। প্রায় এক কোমর জমা জলে দঁড়িয়ে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ‘অভিষেকের দূত’রা। এলাকার কয়েক হাজার মানুষের হাতে জলের বোতল, বিভিন্ন শুকনো খাবার, ওষুধপত্র প্রভৃতি তুলে দেন তাঁরা। হাওড়া জেলা(সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘অভিষেকের দূত হিসেবে আমরা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছি। জলভাসি মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা সবসময় থাকবেন। তাঁদের যখন যা দরকার হবে আমরা তৎক্ষণাৎ তাঁদের হাতে তা তুলে দেব। এর জন্য আমরা দুর্গত মানুষদের দিকে সবসময় নজর রাখব। আমাদের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময় মানুষের যাশে থাকি। বাংলার মানুষকে বিপদে ফেলতেই কেন্দ্রের বিজেপি সরকার ডিভিসির জল ছেড়েছে। ডিভিসির ওই ছাড়া জলেই বাংলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির জলে নয়, ডিভিসির ছাড়া জলেই এই অবস্থা। তবে যতই বাংলাকে বিপদে ফেলতে ওরা চক্রাক্ত করুক সফল হবে না। অভিষেকের দূত হিসেবে আমরা হাওড়ার যুব তৃণমূলের সমস্ত কর্মীরা এক হয়ে মানুষের পাশে থেকে সাহায্য করে যাব।’

যুব তৃণমূল কর্মীদের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করছেন হাওড়ার মানুষ। হাওড়া জেলা(গ্রামীণ) দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘দুর্গত মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে আমরা সবসময় থাকছি। আমরা আবার জলভাসি মানুষদের হাতে এইভাবেই আগামীদিনে আরও ত্রাণসামগ্রী তুলে দেব।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...