Tuesday, February 24, 2026

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, DVC-র জল ছাড়ার দিকে নজর আজও

Date:

Share post:

দুদিনের কড়া রোদে দক্ষিণবঙ্গের (South Bengal flood affected areas) বিস্তীর্ণ এলাকায় সামান্য হলেও বন্যার জল নেমেছে। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসতে শুরু করেছে। রাত জেগে ত্রাণ বিলিতে ব্যস্ত প্রশাসনিক কর্তা থেকে বিপর্যয় মোকাবালা টিম। হুগলি, হাওড়া, মেদিনীপুরের প্লাবিত এলাকায় এক বুক জলে হেঁটে বাড়ি বাড়ি খাবার ওষুধ পৌঁছে দিচ্ছে পুলিশ। জল সামান্য নামতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে মাটির বাড়ি। এর মাঝেই ডিভিসি (DVC) নতুন করে জল ছাড়বে কি, রাজ্যের নজর সেই দিকে।

দুর্যোগ এখনই কাটছে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের আশঙ্কায় মাথায় হাত বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। যদিও গত দু-তিন দিনের সেই ভাবে বৃষ্টি না হওয়ায় জল নেমেছে অনেক জায়গা থেকেই। গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের দু-একটি পকেট ছাড়া প্রায় সব এলাকা থেকেই বন্যার জল নেমে গেছে বলে খবর। তবে রাজ্য সড়কের কমপক্ষে তিনটি জায়গায় রাস্তার অনেকটা অংশ ভেঙে গেছে। মুণ্ডেশ্বরী ও দামোদরের জল একটু হলেও কমলেও হুগলির খানাকুলের পরিস্থিতির সেরকম উন্নতি হয়নি। রাজহাটি, নন্দনপুর, জগৎপুর, মাড়োখানা, হানুয়ার মতো জায়গায় ১৫ থেকে ১৭ ফুট জল জমে আছে। অন্যদিকে, ঘাটাল, দাসপুর, ডেবরা, কেশপুরের প্লাবিত এলাকা থেকে জল নামছে খুব ধীর গতিতে। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। নতুন করে জল না ছাড়ায় পাঁশকুড়ায় জল নামতে শুরু করেছে।

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী জোড়া ঘূর্ণাবর্তে জেরে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এই কথা মাথায় রেখে DVC কি আজ জল ছাড়বে? শনিবার মাইথন এবং পাঞ্চেত জলাধার মিলিয়ে মোট ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। আজ কতটা জল ছাড়তে চলেছে দামোদর ভ্যালি কর্পোরেশন, এবং তার জেরে বন্যা পরিস্থিতি কোথায় দাঁড়ায় সেই দিকে তাকিয়ে রয়েছেন সবাই।


spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...