Friday, April 3, 2026

বাংলাদেশকে বড় রানে হারিয়ে দলের প্রশংসায় রোহিত

Date:

Share post:

ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের। নাজমুল হোসেন শান্তদের ২৮০ রানে হারায় রোহিত শর্মার দল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মার। প্রশংসায় মাতলেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, শুভমন গিলদের।

ম্যাচের পর রোহিত বলেন,” এই ফলাফলটা আমাদের জন্য ইতিবাচক। বিশেষ করে সামনে সূচির দিকে তাকালে তো বটেই। অনেকদিন পর টেস্ট খেললাম আমরা। সবাই ফর্মে আছে। এটা ভাল লক্ষণ। আমরা দল হিসাবে পারফর্ম করতে চাই সব সময়। “ এখানেই না থেমে রোহিত বলেন,” প্রথম ইনিংসে এগিয়ে থাকায় সুবিধা হয়েছে। কঠিন সময় কাটিয়ে ফিরে এসে পন্থ দুর্দান্ত খেলল। ও নিজেকে যেভাবে তৈরি করেছে, সেটা অনবদ্য। আইপিএলে ভাল খেলেছে। টি-২০ বিশ্বকাপে ভাল খেলেছে। তারপর টেস্ট ক্রিকেটে এমন পারফরম্যান্স। পন্থ টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসে। অনেকদিন পর লাল বলের ক্রিকেটে নেমেছে। আমরা চেয়েছিলাম ওকে যথেষ্ট সময় দিতে মানিয়ে নেওয়ার জন্য। ব্যাট হাতে ও কেমন, সেটা সকলেই জানি। দলীপ ট্রফিতেও রান করেছিল। তবে টেস্ট সব সময় আলাদা।”

এরপর দলের বোলারদের প্রশংসায় রোহিত বলেন,” আমরা দলের বোলিংকে আরও শক্তিশালী এবং বৈচিত্রময় করতে চাই। সবরকম পিচে খেলার জন্য প্রস্তুত থাকতে চাই আমরা। চেন্নাইয়ের পিচ বেশ ভাল ছিল। আমাদের বোলারেরা যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলেছে। পিচ দারুণ ছিল। লাল মাটির পিচে সবার জন্য কিছু না কিছু থাকে। একটু ধৈর্য ধরতে হয়। ভারতের কিছু পিচে প্রতি বলে কিছু না কিছু হতে পারে। এখানকার উইকেট তেমন ছিল না। রান এবং উইকেটের জন্য আমরা অপেক্ষা করেছি। তার ফল পেয়েছি। অশ্বিনই দেখিয়ে দিল পিচ কঠিন ছিল না। এখানকার পিচ ওর হাতের তালুর মতো চেনা। ঘরোয়া ক্রিকেট, আইপিএল, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রচুর ম্যাচ খেলেছে। সব ক্ষেত্রে সফলও হয়েছে।”

আরও পড়ুন- দাপট অশ্বিনের, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় ভারতের, শান্তদের হারাল ২৮০ রানে

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...