Friday, April 3, 2026

মৎস্যজীবীদের পাশে অভিষেক, টর্নেডোয় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য়

Date:

Share post:

আচমকা টর্নেডোর কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আট মৎস্যজীবীর। হারউড পয়েন্টের (Harwood point) সেই হতভাগ্য পরিবারগুলির পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনের আগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক, সেই প্রতিশ্রুতি থেকে যে তিনি সরে আসেননি, এদিন তারও নিদর্শন রাখলেন তিনি।

কাকদ্বীপের মৎস্যজীবীদের একটি ট্রলার টর্নেডোর (tornedo) কবলে পড়ে ডুবে যায়। জালের কারণে ভিতরেই আটকে পড়ে মৃত্যু হয় আটজনের। রবিবার সেই মৎস্যজীবীদের দেহ উদ্ধার করা হয়। স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা। দেহ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন মথুরাপুরের (Mathurapur) সাংসদ বাপি হালদার (Bapi Halder), সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশ আধিকারিকরা। সন্ধ্যায় ফের মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান বাপি হালদার।

এলাকার সাংসদের হাতেই মৎস্যজীবী পরিবারের জন্য আর্থিক সাহায্য় পাঠান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বজন বা পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে মর্মান্তিকভাবে হারানো পরিবারগুলির জন্য কিছুটা স্বস্তি তুলে দেন তিনি বাপি হালদারের হাত দিয়ে। মৃত মৎস্যজীবীদের অন্তেষ্টি থেকে পরিবারগুলির খানিকটা স্থিতাবস্থা ফিরে পাওয়া পর্যন্ত যাতে পরিবারগুলি অন্তত আর্থিক সমস্যায় না পড়ে তার দিকে দৃষ্টি দিয়ে এই সাহায্য তুলে দেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর পাঠানো সাহায্য় সাংসদ বাপি রবিবার তুলে দেন পরিবারগুলিকে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...