Saturday, June 27, 2026

সঙ্কটজনক মনোজ মিত্র, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

আশঙ্কাজনক বাংলা থিয়েটারের প্রবীণ অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মনোজ মিত্র( Monoj Mitra )। ক্যালকাটা হার্ট সেন্টারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাতে তার শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। হার্টের(heart) সমস্যায় ভুগছেন তিনি।

কয়েক মাস আগেই এই প্রবীণ শিল্পীর পেসমেকার বসেছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে একটি নতুন নাটক(drama) লেখা শুরুও করেছিলেন। ইচ্ছে ছিল, পুজোর পর নাটকটি মঞ্চস্থ হবে। কিন্তু ফের তার শ্বাসকষ্ট শুরু হওয়ায় কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীর হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি অনিয়ন্ত্রিত রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং সোডিয়াম-পটাশিয়াম সমস্যাতেও ভুগছেন তিনি। তবে বর্তমানে তিনি ভেন্টিলেশনে(ventilation )আছেন কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

মনোজ মিত্র নিজের অভিনয় জীবনে তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকের সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে সিনেপ্রেমীদের। স্বাভাবিকভাবেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।









Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...