Friday, April 3, 2026

আর জি কর আর্থিক বেনিয়ম: ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে সন্দীপ

Date:

Share post:

আর জি করের খুন-ধর্ষণের মামলায় কচ্ছপ গতিতে এগোলেও আর্থিক অসঙ্গতির তদন্ত নিয়ে খুব আগ্রহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI)। এই তদন্তে অগ্রগতির কথা মাথায় রেখে এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। সন্দীপের সঙ্গে আরও চারজনের বিচার বিভাগীয় হেফাজত (judicial custody) মঞ্জুর হয় সোমবার।

আর্থিক বেনিয়মের মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি দুই ব্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সঙ্গে গ্রেফতার হয় সন্দীপের দেহরক্ষী আসগর আলিও। চারজনই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। তাঁদের যে ইলেক্ট্রনিক ডিভাইস (electronic device) সিবিআই বাজেয়াপ্ত করেছিল তার পরীক্ষা চলছে। সেরকম ১৮ টি ডিভাইসের তথ্য সংগ্রহ করে আর্থিক বেনিয়মের তদন্ত চালানো হচ্ছে বলে সোমবার আদালতে দাবি করে সিবিআই (CBI)।

এই পরিস্থিতিতে অভিযুক্তদের ছেড়ে দিলে তদন্তে সমস্যা হবে, কারণ সন্দীপের বিরুদ্ধে আগেই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছিল সিবিআই। সেই সঙ্গে এরা বাইরে বেরোলে তদন্ত ও সাক্ষী প্রভাবিত করতে পারে, বলে আদালতে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সওয়ালের পরিপ্রেক্ষিতে আলিপুরের বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) চারজনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত মঞ্জুর করে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...