Wednesday, June 24, 2026

বন্ধ কারখানার জমিতে গড়ে উঠবে শিল্পতালুক! কল্যাণী-অশোকনগরে বস্ত্র পার্ক তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকার বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে নতুন শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রেই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ও নদিয়ার কল্যানীতে দুটি বন্ধ জুট মিলের জমিতে দুটি বস্ত্র শিল্প তালুক গড়ে তোলার কাজে হাত দেওয়া হয়েছে।

রাজ্যের ক্ষুদ্র শিল্প সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন দুটি জায়গাতেই জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা কারখানা তৈরির জন্য সেখানে জমি নিয়েছে । বাকি জমির জন্য পুজোর পরেই দরপত্র চাওয়া হবে। তালুক দু’টি পুরোপুরি চালু হয়ে গেলে বস্ত্র ক্ষেত্রে বড় অঙ্কের লগ্নী আসতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন হাওড়ার হোসিয়ারি পার্কের পরিকাঠামোগত সমস্যা শীঘ্রই মিটিয়ে ফেলতে চায় রাজ্য সরকার। রাজ্যে বস্ত্র ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক সব রকম সুবিধা তৈরির সঙ্গে কমন ট্রিটমেন্ট প্ল্যান্ট-ও তৈরি করা হচ্ছে। বস্ত্র ক্ষেত্রের সংস্থাগুলির জন্য এই বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা তৈরি থাকলে দুই শিল্প তালুকে ভাল সাড়া মিলতে পারে। এরই পাশাপাশি হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সদস্যদের বস্ত্র ক্ষেত্রের উৎসাহ প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন জানানোও হবে। এর আওতায় বেসরকারি সংস্থাগুলি যেমন সরকারের থেকে বিবিধ আর্থিক সহায়তা পাবে, তেমনই পাবে পরিকাঠামো সংক্রান্ত একাধিক সুবিধাও। এ ছাড়াও সেক্টর ফাইভে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে একটি আদর্শ রফতানি উন্নয়ন তালুক তৈরি হচ্ছে। সেখানে মূলত বস্ত্র, খেলনা, চর্মজাত পণ্য, গয়না প্রভৃতির প্রদর্শন ও রফতানির সুবিধা থাকবে।

আরও পড়ুন- ত্রাণের ত্রিপল চুরি! বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় দলেরই পঞ্চায়েত প্রধান

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...