Thursday, April 2, 2026

বোলপুরে ফিরেই পার্টি অফিসে অনুব্রত, জেলার দায়িত্ব থাকছে কোর কমিটির হাতেই

Date:

Share post:

তিহার থেকে ছাড়া পেয়ে নিজের জায়গায় ফেরার পরের দিনই তৃণমূল কার্যালয়ে গেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। প্রায় ১৮ মাস পর বোলপুরের ফিরেছেন ‘কেষ্ট’। সূত্রের খবর, এখন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন তিনি। কিন্তু তা সত্ত্বেও বুধবার দলীয় কার্যালয় অনুব্রত। তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল নেতা আবদুল মান্নান-সহ শতাধিক কর্মী সমর্থক ও অনুগামীরা। অনুব্রত যাওয়ার আগেই রাতারাতি বদলে গিয়েছে জেলা তৃণমূল কার্যালয়ের ছবিটা। কার্যালয় জুড়ে অন্য ছবি সরিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে তাঁর ছবি। তবে, তৃণমূল (TMC) সূত্রে খবর, এখনই দলীয় স্তরে কোনও রদবদল হচ্ছে না। বীরভূমের (Birbhum) দায়িত্ব থাকছে কোর কমিটির হাতেই।বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) পা রাখার পরেই জল্পনা ছিল, কবে তিনি যাবে দলীয় কার্যালয়ে। কারণ, ২০২২-র ১১ অগাস্ট গ্রেফতার হওয়ার পরেও অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে অপসারণ করেনি তৃণমূল। তবে, তাঁর গ্রেফতারির পর জেলা দায়িত্বে একটি কোর কমিটি গঠন করে দেয় শীর্ষ নেতৃত্ব। এদিকে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে খাঁ খাঁ করত বোলপুরের তৃণমূল পার্টি অফিস। তবে, এদিন পার্টি অফিস চত্বর অনুগামীদের আনা গোনা ছিল চোখে পড়ার মতো। অফিসের বাইরে গাড়ির লাইন।তবে, তৃণমূল সূত্রে খবর, জেলায় দলীয় কাঠামো কী হবে, সে বিষয়ে শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, এখন যেমন চলছে, তেমনই চলবে। দলের তরফ থেকে এখনই কোনও রদবদলের কথা জানানো হয়নি। কুণালের অভিযোগ, বীরভূমে শাসকদলকে হারাতেই ষড়যন্ত্র করেছিল বিজেপি। কিন্তু সব চক্রান্ত ব্যর্থ করে বিপুল ভোটে বীরভূমে জয়ী হয়েছে তৃণমূল।









Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...