Saturday, April 4, 2026

রানাঘাটে ১১২ ফুট দুর্গাপুজোর অনুমতি মিলল না,বেঁকে বসলেন জেলাশাসকও

Date:

Share post:

রানাঘাটে ১১২ ফুট দুর্গাপুজোর অনুমতি মিলল না।হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আদৌ এতবড় দুর্গা করা যাবে কিনা তার সিদ্ধান্ত নেবেন জেলাশাসক। কিন্তু শুক্রবার অনুমতি দিলেন না নদিয়ার জেলাশাসক।জেলাশাসক জানান, বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও এবং রানাঘাট এসডিও এই আবেদন বাতিল করেছে। তাই, হাইকোর্টই সিদ্ধান্ত নেবে ১১২ ফুট প্রতিমা পুজোর ভাগ্য।বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ উদ্যোক্তাদের অতিরিক্ত হলফনামায় জানাতে নির্দেশ দিয়েছেন যে জেলাশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্যোক্তাদের যুক্তি কী? জানা গিয়েছে, সোমবার দুপুর সাড়ে বারোটায় পুজোর অনুমতি মামলার পরবর্তী শুনানি।

এই পুজো নিয়ে প্রথম জলঘোলা শুরু হয়েছে।কয়েক বছর আগে কলকাতার দেশপ্রিয় পার্কের ‘বড় দুর্গা’ কোন পরিস্থিতির সামনে দাঁড়িয়েছিল তা আমরা দেখেছি।একটি পুজোর জন্য আরও অন্যান্য পুজো সমস্যায় পড়েছিল।এবারেও বিদ্যুৎ দফতর জানিয়েছে, ওই পুজো কমিটি প্রতিদিন ৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচের কথা জানিয়েছে। কিন্তু প্যান্ডেলের যে আয়তন তাতে প্রকৃতপক্ষে ২০-২৫ কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন। এত পরিমাণ বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়।

দমকল ও জরুরি বিভাগ আরও একধাপ এগিয়ে জানিয়েছে, ২০২৩ সালের পুজো এবং জমির অনুমতিপত্র জমা করতে হবে। তা উদ্যোক্তারা জমা করতে পারেননি বলে আবেদন বাতিল হয়েছে। রানাঘাট পুলিশ, এমনকী জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা দেখতে প্রচুর মানুষ ভিড় করবেন। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

এরই পাশাপাশি, এত বড় দুর্গা হওয়ায় কেবললাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।১২ ফুট রাস্তার জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে।প্রতিমার তুলনায় তা খুবই সংকীর্ণ। তা ছাড়া পুজোর পরে বিসর্জনের সময় এলাকা দিয়ে ওই প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব নয়।









 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...