Saturday, April 4, 2026

ফের পিছল আনোয়ার আলির শুনানি, পরবর্তী শুনানি ১৪ অক্টোবর

Date:

Share post:

ফের পিছিয়ে গেল আনোয়ার আলির শুনানি। দিল্লি এফসি-র পক্ষ থেকে আনোয়ার আলি মামলার শুনানি ১ মাস পিছিয়ে দেওয়ার আবেদন। সেই আবেদনের জেরে পিছিয়ে গেল শুনানি। ৩০ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও, তা এখনই হচ্ছে না। মেলের উত্তরে প্লেয়ার স্টেটাস কমিটি জানিয়ে দিয়েছে, ৩০ সেপ্টেম্বর নয়, ১৪ অক্টোবর বিকেল ৫টায় হবে শুনানি।

কী আবেদন করে দিল্লি এফসি? সূত্রের খবর, দিল্লির আইনজীবী প্লেয়ার স্টেটাস কমিটিকে মেল করে জানান, ৮ অক্টোবর অস্ত্রোপচার হবে তাঁর। স্পাইনাল কডে অপারেশন হওয়ার কথা থাকায় তাঁকে ১ মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ফলে নভেম্বরের আগে শুনানিতে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ফলে শুনানি যেন পিছিয়ে দেওয়া হয়। তবে সেই আবেদন পুরোপুরি শোনেনি প্লেয়ার স্টেটাস কমিটি। ১৪ অক্টোবোর শুনানির দিন ঘোষণা করা হয়েছে। বিকেল পাঁচটায় হবে এই শুনানি।

এদিকে এই নিয়ে মোহনবাগান শিবিরের দাবি, আসলে শাস্তি হবেই সেটা বুঝে গিয়েছেন দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল কর্তারা। সেই কারণেই শুনানি পিছিয়ে দেওয়ার এই আবেদন।

১৯ অক্টোবর আইএসএল-এ কলকাতা ডার্বি। ডার্বির আগেই হবে এই শুনানি। ফলে নিজের পুরনো দল মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। পুরোটাই নির্ভর করছে শুনানির উপর।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল, গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...