Saturday, April 4, 2026

নেজ ফাউন্ডেশন ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজের উদ্যোগে কলকাতায় ইউরোপিয়ান সিনেমা সেশন 

Date:

Share post:

মহানগরীতে ইউরোপিয়ান সিনেমা (A Session of Best European Cinema) দেখার মজা। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ICCR-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ইউরোপের বিভিন্ন দেশের মোট ৯টি সিনেমা প্রদর্শিত হতে চলেছে। আয়োজনে কলকাতার NEZ Foundation এবং ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টস (Forum for film studies and alied arts)। প্রতিদিন দুপুর পৌনে তিনটে থেকে শো শুরু।

আয়োজকরা জানাচ্ছেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি ও বেলজিয়ামের ছবি দেখানো হবে। শনি থেকে সোমবার পর্যন্ত প্রত্যেকদিন তিনটে করে শো প্রদর্শিত হবে। ২৮ তারিখ দুপুরে সিনে সমালোচক ও লেখক সোমা এ চট্টোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁর লেখা বই ‘রিইনভেন্টিং সিনেমা’ (REINVENTING CINEMA) প্রকাশিত হবে। অনুষ্ঠানে থাকবেন ‘কালকক্ষ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই পরিচালক রাজদীপ পাল (Rajdeep Paul) ও শর্মিষ্ঠা মাইতি (Sarmistha Maiti)।


 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...