Saturday, April 4, 2026

বিহারের ‘ভুয়ো পরিচয়’ যুবকদের হেনস্থা, শিলিগুড়িতে গ্রেফতার ২

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বিজেপির মিডিয়া সেল (BJP media cell) বিহারের দুই যুবকের হেনস্থার ছবি ভাইরাল করে। শিলিগুড়ি শহরের এই ভিডিও ভাইরাল হতেই (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। গ্রেফতার করা হয় হেনস্থাকারী দুই ব্যক্তিকে। যদিও ধৃতদের দাবি, ভুয়ো পরিচয় পত্র ও ঠিকানা ভাড়িয়ে বাংলায় এসে পরীক্ষা দেওয়ার মতলবে ছিল ওই দুই বিহারের (Bihar) বাসিন্দা। তাঁদের পর্দাফাঁস করতেই ভাড়া বাড়িতে গিয়ে ছিলেন তাঁরা, যেখানে বিহার থেকে ওই দুই যুবক এসে ছিল।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (CPF) পরীক্ষা দিতে বিহার থেকে বাংলার শিলিগুড়িতে এসেছিল দুই যুবক। যেখানে তাঁরা ঘর ভাড়া নিয়েছিল সেখানকার স্থানীয়দের থেকে খবর পেয়ে রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় নামে দুই ব্যক্তি সেখানে যান। কেন্দ্রীয় সামরিক বাহিনীর এই পরীক্ষা বাংলার বাসিন্দাদের কোটায় হচ্ছিল। সেখানে বিহার থেকে জাল বাসস্থানের সংশাপত্র (domicile certificate) নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল ওই দুই যুবক। সেই বিষয়টি খোলসা করতে নিজেদের ভুয়ো পরিচয় দেন রজত ও গিরিধারী।

নকল পরিচয় দেওয়ার পাশাপাশি বিহারের বাসিন্দাদের মারধরের অভিযোগ নিয়ে সরব হয় বিজেপির মিডিয়া সেল। এরপরই রাজ্যের নির্দেশে শিলিগুড়ি কমিশনারেটের (Siliguri police commissionerate) পুলিশ গ্রেফতার করে রজত ও গিরিধারী নামের দুই ব্যক্তিকে। পুলিশের দাবি ভুয়ো পরিচয় দিয়ে ভাড়া বাড়িতে অভিযান চালায় ওই দুই ব্যক্তি। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুজনকে। ওই দুই ব্যক্তি বাংলা পক্ষের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...