Friday, April 3, 2026

কেকেআরের নতুন মেন্টর DJ ব্রাভো

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হলেন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে মেন্টর করল কেকেআর। এদিন এমনটাই জানান হল কোলকাতার পক্ষ থেকে। নতুন দায়িত্ব উচ্ছ্বাসিত ডিজে ব্রাভো। গতবছর গৌতম গম্ভীরকে মেন্টর করে আনে কেকেআর। তার হাত ধরেই দীর্ঘদিন পর আইপিএল ট্রফি ঘরে তোলে কলকাতা। কিন্তু এখন গম্ভীর ভারতীয় দলের কোচ। তাঁর জায়গায় ব্রাভোকে নিয়ে এল কেকেআর।

নতুন দায়িত্ব পেয়ে ব্রাভো বলেন,” গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিপক্ষে খেলেছি। যেভাবে ওরা দল পরিচালনা করে তা শেখার মতো। দলের প্রতি মালিকদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা জায়গা।”

এদিকে ব্রাভোকে মেন্টর করে কোলকাতার সিইও ভেঙ্কি মাইসোর বলেন,” ব্র্যাভো সব সময় জিততে চায়। সেই সঙ্গে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে ওর। আমাদের দলকে যা খুবই সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে।”

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন ব্রাভো। ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৮৩টি উইকেট। সব দল মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৫৮২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাভোর।

আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় মহামেডানের, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারাল ১-০

 

 

 

গম্ভীর ভারতীয় দলে যোগ দেওয়ায় , প্রথমে জল্পনা ছড়ায় প্রাক্তন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে কেকেআরের মেন্টর হিসেবে। কিন্তু দ্রাবিড় তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালসে মেন্টর হিসাবে যোগ দেন।

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...