Saturday, April 4, 2026

দুর্বল নিম্নচাপে কমেছে বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

Date:

Share post:

দুর্বল হয়েছে নিম্নচাপ, শুক্রের সকালে কমলো বৃষ্টি (Rain)। একটানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের আকাশে হালকা রোদের দেখা মিলেছে। হাওয়া অফিস বলছে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের ইনিংস আপাতত দুর্বল হওয়ার কারণেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে তবে আগামী মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়ার আশঙ্কা থাকছে। মেঘ রোদের লুকোচুরির মাঝে শুক্রবার কলকাতা-সহ (Kolkata) শহরতলির বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা জারি রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে মালদহ ও দুই দিনাজপুরে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জড়িত অস্বস্তি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার- এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...