Saturday, April 4, 2026

আইএসএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন সাদা-কালো কোচ?

Date:

Share post:

গতকাল আইএসএল-এর ম্যাচে প্রথম জয় পায় মহামেডান স্পোর্টিং ক্লাব। আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে জয় পায় সাদা-কালো ব্রিগেড। আর এই ঐতিহাসিক জয়ে খুশি মহামেডান কোচ আন্দ্রে চেরিনিশভ।

ম্যাচ শেষে মহামেডান কোচ বলেন, “আইএসএলের প্রথম জয় মানেই ঐতিহাসিক জয়। এই দলের খেলোয়াড়রা এমন একটা ঐতিহাসিক কাজ করে দেখাল। আমরা একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। যারা আমাদের বেশ চাপে রেখেছিল। গত দুই ম্যাচেও আমরা ভাল দলের বিরুদ্ধেই খেলেছিলাম। এরকম একটা দলের বিরুদ্ধে জিতে আমরা সবাই খুব খুশি। দুটো ম্যাচ খেলার পরই আমরা জয় পেলাম। এখন বোঝা যাচ্ছে আমাদের ছেলেরা জানে কীভাবে বড় ম্যাচে জিততে হয়। প্রমাণ করতে পেরেছি আমরা সত্যিই আইএসএলে খেলার যোগ্য। এই জয়টা আমাদের সেই জায়গায় নিয়ে গেল।”

দল কতটা ভাল ফুটবল খেলেছে, তার চেয়েও জয়টা যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা সাফ জানিয়ে দেন চেরনিশভ। তিনি বলেন, “সব সময় যে ভাল ফুটবল খেললেই জেতা যায় তা নয়। আমরা আমাদের স্টাইলে ভাল খেলেছি। চেন্নাইয়ান শুরুটা খুব ভাল করেছিল। ওরা এই ম্যাচের আগে অনেক দিন বিশ্রাম পেয়ে গিয়েছিল। তাই অনেক তরতাজা হয়ে নেমেছিল। ম্যাচের আগে ছেলেদের বলেছিলাম, আজ শুধু ভাল ফুটবল খেললে হবে না, অন্তর থেকে হৃদয় নিংড়ে দিয়ে খেলতে হবে। ওরা আমার কথা শুনেছে।”

আরও পড়ুন- আগামিকাল আইএসএল-এ মোহনবাগানের সামনে বিএফসি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...