Saturday, April 4, 2026

রবিবার ধস-বৃষ্টি বিপর্যস্ত উত্তর পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, করবেন বৈঠক

Date:

Share post:

দক্ষিণের প্লাবিত অঞ্চল পরিদর্শনের পরে উত্তরের ধস-বৃষ্টিতে বিপর্যস্ত দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, দুপুর বাগডোগরা বিমানবন্দর পৌঁছবেন তিনি। সেখান থেকে যাবেন শিলিগুড়ি (Siliguri)। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। তবে, নবান্ন সূত্রের খবর, এই সফরে পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই মুখ্যমন্ত্রীর।রবিবার, শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সোমবারই কলকাতায় (Kolkata) ফিরবেন তিনি। ওইদিন বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে।

ডিভিসি-র জল ছাড়ায় ম্যান মেড বন্যা দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চল প্লাবিত। লাগাতার জলের মধ্যে হেঁটে সেই সব জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে ত্রাণ বিলি করেন। এবার উত্তরের বিপর্যয় দেখতে যাচ্ছেন তিনি। টানা বৃষ্টিতে উত্তরের পাহাড় থেকে সমতল। তিস্তা-সহ অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়তে হচ্ছে। শুক্রবার রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি, নন্দনপুর গ্রামে যান মহকুমা শাসক-সহ অন্য আধিকারিকেরা।

পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার সেখানে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। ধস ও খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ে যাওয়ার সম্ভাবনা নেই মমতার (Mamata Banerjee)। পরিস্থিতি নিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সোমবারই কলকাতায় ফিরে আসবেন।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...