Saturday, April 4, 2026

সল্টলেকের সেচ আবাসনে পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

সল্টলেকের সেচ আবাসনে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে অনুমান সেচ দফতরের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা হয়েছে। কিন্তু কেন এই আত্মহত্যা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা দিয়েছে নানান সন্দেহ । কলেজের বন্ধুদের সঙ্গে ঝামেলার জন্যই কি জীবন শেষ করার পথ বেছে নিয়েছে এই পড়ুয়া?নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও কারণ? তা নিয়ে রীতিমতো শুরু হয়েছে জল ঘোলা।

মৃতের নাম গৌরব দত্ত, বয়স ২০। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এফএফ ব্লকের সেচ আবাসনের বাসিন্দা গৌরব সল্টলেকেরই এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই আবাসনে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই পড়ুয়া।

এটি আত্মহত্যা নাকি খুন? তারই উত্তর খুঁজছে পুলিশ। শুধু তাই নয়, গৌরব কোনও মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যা নিয়ে টানাপোড়েন চলছিল, এমন জল্পনাও শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতেই কি তার আত্মহত্যার সিদ্ধান্ত? তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গোটা বিষয়ে পরিবারের তরফে এখনও কিছু বলা হয়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটকও হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরবেলা আচমকা একটি জোরালো শব্দ হয়। সল্টলেকের সেচ আবাসনের ও আশেপাশের বাসিন্দারা বেরিয়ে এসে দেখেন, আবাসনের ঠিক সামনেই পড়ে রয়েছেন ওই কলেজ পড়ুয়া। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। সঙ্গে সঙ্গে বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...