Saturday, April 4, 2026

চড় মারার অভিযোগ, মার্টিনেজকে নির্বাসিত করল ফিফা

Date:

Share post:

আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নির্বাসিত করল ফিফা। খারাপ আচরণের জন্য দু’ম্যাচের জন্য মার্টিনেজকে নির্বাসিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। যার ফলে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে পারবেন না মেসির দলের গোলরক্ষক।

জানা যাচ্ছে, দু’টি ঘটনার জন্য ফিফা নির্বাসিত করেছে মার্টিনজকে। একটি হল, ৫ সেপ্টেম্বর আর্জেন্তিনা এবং চিলি ম্যাচের ঘটনা। সেই ম্যাচ জিতে কোপা আমেরিকার একটি প্রতিকৃতি নিয়ে অশালীন ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ছিলেন মার্টিনেজ। আর দ্বিতীয়, ১০ সেপ্টেম্বরের। সেই ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে যায় নীল-সাদার দল। ১-২ গোলে হারের পর মার্টিনেজ এক চিত্রগ্রাহককে ধাক্কা মারেন এবং চড় মারার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে সেই চিত্রগ্রাহক বলেছিলেন, “হঠাৎ আমাকে চড় মারেন উনি। আমার খুব রাগ হয়। আমি আমার কাজ করছিলাম। মার্টিনেজ নিজের কাজ করছিলেন। তার মাঝেই হঠাৎ ওই ঘটনা ঘটে।

জানা যাচ্ছে, মার্টিনেজ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ফিফা তাঁর যুক্তি মানেনি। তাই ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি মার্টিনেজকে দু’ম্যাচের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- ভিলেন বৃষ্টি , দ্বিতীয় দিন কানপুরে গড়াল না বল, বাতিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...