Saturday, April 4, 2026

বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পাঁচ মন্ত্রীকে বৈঠক থেকে অব্যাহতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পাঁচ মন্ত্রী কে নিজের নিজের জেলায় বন্যা কবলিত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সে কারণে সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রস্তাবিত বৈঠক থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই বিকেল ৪টের সময় এই বৈঠক করবেন। তবে স্নেহাশীষ চক্রবর্তী, পুলক রায়, মানস ভুঁইয়া, বেচারাম মান্না সহ পাঁচ মন্ত্রী ওই বৈঠকে যোগদান করবেন না। তাঁদের বনা কবলিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- সুখবর! পুজোর আগেই কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...