Friday, June 26, 2026

আচমকা আরজি করে পুলিশ কমিশনার মনোজ বর্মা! কিন্তু কেন?

Date:

Share post:

রবিবার ফের আরজি কর হাসপাতাল পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ১০ দিনের ব্যবধানে ফের আরজি কর হাসপাতালে যান তিনি। নিরাপত্তা বৃদ্ধিতে কোথায় কেমন জোর দেওয়া হবে, সব পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগ ও প্রসূতি বিভাগেও ঢুকতে দেখা যায় পুলিশ কমিশনারকে। যে ঘরগুলিতে গত ১৪ আগস্ট ভাঙচুর করা হয় সেখানকার অবস্থাও খতিয়ে দেখেন তিনি।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন মনোজ। সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেয়। আরও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয়। ১৯ সেপ্টেম্বর সে সব বিষয়ই খতিয়ে দেখেন কলকাতার নতুন সিপি। তার পর আরজি করের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এদিন প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি জরুরী বিভাগে কাটান।

আরও পড়ুন- উৎসবের আবহে দুর্গতদের ভুললে চলবে না: প্রশাসনিক আধিকারিকদের বার্তা মুখ্যমন্ত্রীর

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...